সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

বিকেলে কারামুক্ত হবেন ফখরুল-খসরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সব মামলায় প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছে।

আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) আদালত এ ওয়ারেন্ট প্রত্যাহার করেছেন। সেক্ষেত্রে বিএনপির শীর্ষ দুই নেতা আজ বিকেলে কারামুক্ত হতে পারেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে বলেন, সব মামলায় মির্জা ফখরুল ও আমির খসরুর প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছে। দুপুরের মধ্যে এ আদেশ কারাগারে পৌঁছে যাবে। সেক্ষেত্রে তারা বিকেলে কারাগার মুক্ত হতে পারবেন।

এর আগে গতকাল বুধবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এ জামিন মঞ্জুর করেন।

এ নিয়ে তারা গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেধের ঘটনায় করা সব মামলায় জামিন পেলেন। সেক্ষেত্রে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান আইনজীবী।

ওআ/


কারামুক্তি ফখরুল-খসরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250