শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে আরেক আহ্বায়ক আরিফ সোহেলকে। এ ছাড়া আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে আব্দুল হান্নান মাসদুকে। আর মুখপাত্র করা হয়েছে উমামা ফাতিমাকে।

মঙ্গলবার (২২শে অক্টোবর) রাত ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম বলেন, সারা দেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। মূলত এটাকে রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। যারা আমাদের মধ্য থেকেও এ ধরনের অপকর্ম করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আমাদের কমিটিতে পুর্নগঠন প্রয়োজন।

সারজিস জানান, আগামীতেও এই সংগঠনের অনেক কাজ করতে হবে। এজন্য সংগঠনকে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া কমিটি শিগগির পূর্ণাঙ্গ করা হবে বলে জানান তিনি।

সংগঠনের অন্যতম নেতা সারজিস আলম বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এজন্য আরও সুসংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।

গত জুলাইয়ের শুরুকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী সময় এই সংগঠনই সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।

আই.কে.জে/ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250