বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বছরের কারাদণ্ড যুবকের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিপন মিয়া নামের এক যুবককে ২২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ই মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত শিপন মিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

আরো পড়ুন : বেনজীরের রিসোর্টের মাছ চুরির সময় হাতেনাতে আটক

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (৮ই মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে যুবক শিপন মিয়া ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা ও এক পর্যায়ে টানাহেঁচড়া করে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এস/ আই.কে.জে/

আদালত স্কুলছাত্রী যুবক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250