বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন আবু সাঈদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।

সোমবার (১৪ই অক্টোবর) বিকেলে এনটিআরসিএ’র ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, শহীদ আবু সাঈদ স্কুল ২-এ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন।

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবু সাঈদকে নিয়ে আবেগঘন পোস্ট করছেন সহপাঠী ও তার সঙ্গে আন্দোলন করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ যোদ্ধারা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন ফেসবুক পোস্টে লেখেন, ১১ তারিখ ক্যাম্পাসে মিছিল করার পর ১২ তারিখ ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন লিখিত পরীক্ষা। আমরা ওইদিন সকালে মিটিং করবো। তো আবু সাঈদ ভাই বলছিলেন, ‘পরীক্ষা দেবো কি না-কিছুই পড়িনি আন্দোলনের কারণে’।

আমরা বললাম, ভাই পরীক্ষা দিয়ে আসেন, আমরা বিকেলে মিটিং করবো। ১১ তারিখ ছাত্রলীগের চড়-থাপ্পড় খাওয়ার স্ট্রেস নিয়ে ১২ তারিখ পরীক্ষা দিতে যান সাঈদ ভাই। আজ ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু আবু সাঈদ ভাই নাই। আমরা শুধু বীর সাঈদ ভাইকে হারাইনি, হারিয়েছি মেধাবী শিক্ষার্থীকে।

গত ১৬ই জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ওআ/কেবি

আবু সাঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250