বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি, আমি বাঙালির মনের রাজা: শাকিব খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আড়াই দশকের লম্বা  পথচলায় খেটে খেটে নিজেকে নিয়েছেন ঢালিউড কিং  শাকিব খান। শাকিবকে এই জায়গায় আনতে সবচেয়ে বেশি অবদান ভক্তদের ভালোবাসার। ভক্তদের মনে তার আধিপত্য যে কতটা ভালো করেই জানেন তা। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে বাঙালির মনের রাজা হিসেবে ঘোষণা করলেন এ নায়ক।

কিং খান রাজার রাজত্ব প্রশ্নের উত্তরে বলেন, ‘সত্যিই যদি আমি রাজা হতাম! মুডি হয়তো তারা ভাবেন, যারা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কি মনে হলো, আমি মুডি? আমার শত্রুরাও আছেন, আসলে রাজত্ব দুইভাবে পাওয়া যায়। যুদ্ধ করে পাওয়া যায়। বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা।’

আরো পড়ুন: মৃত্যুর আগে চারজনের জীবন বাঁচিয়ে গেলেন এই অভিনেতা

সামনের পথচলা নিয়েও কথা বলেছেন নায়ক। এখন থেকে বছরে ছবি করা প্রসঙ্গে বলেন, গত বছর থেকে এখন অবধি তিনটি ছবি মুক্তি পেল। তিনটি ছবিই ভালো করেছে। গত বছর থেকে আমার ছবির জন্য গ্লোবাল মার্কেটে একটা গোল সেট করেছি। বাইরে থেকে আসার সময়ে বুঝতে পারছিলাম, বিভিন্ন দেশে মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। তখন মনে হলো, শুধু বাংলার গণ্ডির মধ্যে কেন আটকে থাকব? ওপার বাংলা বা এপার বাংলায় ছবি রিলিজ করে কেন থেমে যাব? বিশ্বে এখন ৪০ কোটি বাঙালি! 'প্রিয়তমা' দিয়ে এই জার্নিটা শুরু করেছিলাম।

৫ই জুলাই ভারতে মুক্তি পেয়েছে তুফান। ছবিটির প্রচারণা ভারতে উড়ে গেছেন কিং খান। তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের একঝাঁক তারকা। তারই এক ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে নিজেকে বাঙালির মনের রাজা হিসেবে পরিচয় করিয়ে দেন। 

এসি/

শাকিব খান রাজত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250