মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

সোনাক্ষীকে বিয়ে করেছিলেন সালমান খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সালমান খানের ক্যারিয়ারের মতোই দীর্ঘ তার প্রেমিকার তালিকা। সেই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই, সোমি আলী, ক্যাটরিনা কাইফসহ আরো অনেক লাস্যময়ী। কিন্তু কারও সঙ্গেই ভাইজানের সম্পর্ক পায়নি পূর্ণতা। ফলে আজও অবিবাহিত সালমান।

তবে একবার খবর রটেছিল দুবাইয়ে চুপিচুপি বিয়ে করেছেন ভাইজান। পাত্রী দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। একটি ছবি ঘিরে এই গুঞ্জন রটেছিল বলিপাড়ায়। ২০২২-এ ফটোশপের মাধ্যমে তৈরি করা সালমান ও সোনাক্ষীর বিয়ের এই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। 

আরো পড়ুন: আজ বলিপাড়ার সোনাক্ষীর বিয়ে

এরপরই রটে যায়, দুবাইয়ে গিয়ে বিয়ে সেরেছেন তারা। তবে সেই ছবি দেখে চটেছিলেন সোনাক্ষী। সমাজমাধ্যমে তিনি পাল্টা জবাব দেন, “আপনারা কি এতই বোকা! কোনটা আসল ছবি আর কোনটা নকল, সেটা কি দেখে বোঝা যাচ্ছে না?”

সোনাক্ষী আরো বলেছিলেন, “পেশাদার সম্পর্কের বাইরেও সালমানের সঙ্গে আমার সু-সম্পর্ক রয়েছে। অভিনয়ে আসার আগে থেকে তাকে আমি চিনি। আমাদের দুই জনের পরিবারের মধ্যে বহু দিনের পরিচয়। সহ-অভিনেতা নয়, আমাদের সম্পর্ক বন্ধুর মতো।”

আজ ২৩শে জুন জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সোনাক্ষী। এর মাধ্যমে সাত বছরের প্রেম পূর্ণতা পাচ্ছেন তাদের। সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল সোনাক্ষী-জাহিরের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম। এবার বাঁধা পড়ছেন কাগজ-কলমে। ফলে চর্চায় আছেন তারা। তাতে বাতাস দিতেই ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এলো সালমানের সঙ্গে সোনাক্ষীকে জড়িয়ে ডানা মেলা গুঞ্জনটি। 

এসি/

সালমান খান সোনাক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250