বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

তীব্র শীতে রাজশাহীতে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের তীব্রতা বাড়ায় রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২০শে জানুয়ারি) রাতে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক পৃথক এ ছুটি ঘোষণা করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয় শুধু রোববার (২১শে জানুয়ারি) বন্ধ থাকবে। তবে দিনের তাপমাত্রা যদি না বাড়ে তবে রোববার আবার নতুন করে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক ডা. শারমিন ফেরদৌস চৌধুরীর সই করা এক চিঠিতে বলা হয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রোববার ও সোমবার (২১শে ও ২২শে জানুয়ারি) রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন: পুকুরে জাল টানতেই ধরা পড়লো ২ ইলিশ

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য বলছে, রাজশাহীতে শনিবার (২০শে জানুয়ারি) সকালে সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে রাত ১০টায় তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৭ দিনে রাজশাহীতে দিনের তাপমাত্র কমবে বলে জানিয়েছে আওহাওয়া অধিদপ্তর।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। শনিবার সকালেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এইচআ/এসি

রাজশাহী বন্ধ তীব্র শীত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250