বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

এবার বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে কিছু প্রতারণামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক সাধারণ মানুষকে সতর্ক করছে যে, একটি চক্র ফি-এর বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নাম করে প্রতারণা চালাচ্ছে। বিশ্বব্যাংক স্পষ্টভাবে জানাচ্ছে যে, তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না।

​প্রতারকরা বিশ্বব্যাংকের নাম এবং লোগো নকল করে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে। তারা বিভিন্ন কৌশলে মানুষকে প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণার সম্মুখীন হন, তবে তাকে অবিলম্বে স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

​এই ধরনের কোনো স্কিম বা কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাংকের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্বব্যাংকের সাথে সংশ্লিষ্টতার মিথ্যা দাবি করে এমন সব সন্দেহজনক অফার এবং প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

জে.এস/

বিশ্বব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250