বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

সাতক্ষীরায় অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ, তিয়ানশির অফিস সিলগালা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএসটিআই’র অনুমোদন বিহীন ওষুধ সামগ্রী রাখার অভিযোগে ১৫ লাখ টাকার ওষুধসহ তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া কোম্পানির দুই ডিস্ট্রিবিউটর শফিকুল ইসলাম ও তুহিনুজ্জামানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১শে মার্চ) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন।

আরো পড়ুন: ৯ টাকায় ডিম আর ৬৫ টাকায় মিলছে দুধ

নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)’র সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসের অভিযান চালানো হয়। এসময় বিএসটিআই অনুমোদন বিহীন ওষুধ সামগ্রী রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস ১৫ লাখ টাকার অনুমোদন বিহীন ওষুধসহ সিলগালা করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া লেবেল বা সীল বিহীন ওষুধ বিক্রির অভিযোগে ডিস্ট্রিবিউটর তুহিনুজ্জামান (৪০) কে ১০ হাজার টাকা এবং শফিকুল ইসলাম (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ের তিন মাসের জেল প্রদান করা হয়েছে। 

এইচআ/আই.কে.জে

জরিমানা অবৈধ ওষুধ ভ্রাম্যমান আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250