বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

১০০ দিনের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধের চেষ্টা করা হবে : পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার আশপাশে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ঢাকার আশপাশে অনেক ইটভাটা আছে, যা পরিবেশ দূষণ করছে। বায়ু দূষণ করছে। অনেক অবৈধ ইটভাটাও আছে। আগামী ১০০ দিনের মধ্যে এসব ইটভাটা বন্ধের চেষ্টা করা হবে।

শুক্রবার (১৯ই জানুয়ারি) রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর। এতে পরিবেশমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাবের চৌধুরী বলেন, মন্ত্রী হওয়ার পর নিজ আসনে এটা আমার প্রথম অনুষ্ঠান। আমাদের আওয়ামী লীগ সরকারের যে চিন্তাটা সব থেকে বেশি কাজ করে তা হচ্ছে, আমরা মানুষের পাশে থাকতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিকনির্দেশনা আছে সে অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকতে চায়।

আরো পড়ুন: ইটভাটায় দূষণ শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে সরকার

এইচআ/ আই.কে.জে/ 


বন্ধ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী অবৈধ ইটভাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250