শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৫ই ডিসেম্বর) রাত ৩টা থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

আরো পড়ুন : ৫৫০ টাকায় মিলছে গরুর মাংস! কিনতে পারবেন ২৫০ গ্রামও

তিনি বলেন, শনিবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

এস/ আই.কে.জে/          

ফেরি চলাচল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250