বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১শে জানুয়ারির মহিলা সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জামায়াতে ইসলামী ঘোষিত ৩১শে জানুয়ারির মহিলা সমাবেশ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত  সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে, ইনশাআল্লাহ।'

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো এই মহিলা সমাবেশ করার ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ওইদিন তাহের জানান, নির্বাচনী প্রচারের সময় দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, নির্যাতন, হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250