বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

শাহজালালে চালু হলো প্রবাসীদের জন্য শাটল বাস সার্ভিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমিয়ে যাতায়াত সুবিধা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। এখন থেকে দুটি শাটল বাস বিমানবন্দর টার্মিনাল-২, উত্তরা জসিম উদ্দিন রোড, বিমানবন্দর রেলস্টেশন, বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং বিমানবন্দর টার্মিনাল-২ চক্রাকারভাবে ঘুরবে।

বুধবার (২৬শে জুন) বেলা ১১টায় শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান উপস্থিত ছিলেন। 

ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, বিআরটিসি তাদের দক্ষতার মাধ্যমে বিশেষভাবে এ বাসগুলো তৈরি করেছে। বিমানবন্দর এলাকায় শাটল বাসের মাধ্যমে প্রবাসীরা যাতায়াত করতে পারবেন। এতে বিদেশফেরত যাত্রীরা খুব সহজেই যাতায়াত করতে পারবেন।

আরো পড়ুন: এখন সময় খারাপ, আমাকে বাঁচান: মতিউর

বিআরটিসি এক প্রেস নোটে জানায়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, দেশি ও বিদেশি পর্যটক এবং প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহন সুবিধা দিতে বিআরটিসি এই সেবা চালু করেছে। এই পরিষেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বিআরটিসির কারিগরি দক্ষতায় তৈরি বিশেষ এ বাসটিতে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বাসে রয়েছে ফ্রি ওয়াইফাই সংযোগ। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠার-নামার বিশেষ ব্যবস্থা রয়েছে। গাজীপুরস্থ সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে এ দুটি বিশেষ শাটল বাস প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করেছে।

এইচআ/ 


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাটল বাস সার্ভিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250