বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

অভিনয়কে বিদায় জানিয়ে দ্বিনের পথে চিত্রনায়িকা মৌ খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করে শুক্রবার (৫ই ডিসেম্বর) সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা মৌ খান। দ্বিনের আলোয় বাকি জীবন কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রতিশোধের আগুন, বান্ধব, অমানুষ হলো মানুষ ছবির এই নায়িকা।

মৌ লেখেন, ‘আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না।’

শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তার একান্তই নিজের উল্লেখ করে তিনি লেখেন, ‘এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বিনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’

এই মুহূর্তে অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে বলেও জানান মৌ। সেই অসমাপ্ত কাজগুলো প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ—দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।’

এরপর সবশেষে সবার উদ্দেশে দোয়া চেয়েছেন মৌ খান।

তার ভাষ্যে, ‘আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’

জে.এস/

মৌ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250