সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

ইরানের প্রেসিডেন্টকে পরমাণু আলোচনায় বসার আহ্বান মাখোঁর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এবং তাকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে মাখোঁ বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাই উত্তেজনা প্রশমনের একমাত্র গ্রহণযোগ্য পথ। খবর টাইমস অব ইসরায়েলের।

তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয় এবং এ সমস্যার সমাধান শুধু কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।

মাখোঁ আরও বলেন, চলমান উত্তেজনার কারণে আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি অত্যন্ত গভীর। তিনি ইরানে অবস্থানরত ফরাসি নাগরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ফরাসি প্রেসিডেন্ট পেজেকশিয়ানের সঙ্গে কথোপকথনকালে ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিসের মুক্তিও দাবি করেন।

এইচ.এস/

ইমানুয়েল মাখোঁ মাসউদ পেজেশকিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250