শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

৭১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে অধিদপ্তর : ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ৭১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। ২০২৪ সালে আরো ৩ লাখের বেশি যুবককে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।

মঙ্গলবার (৫ই মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আরো পড়ুন: চেহারা দেখে বুঝতে পারছেন কেমন আছি : জাকের

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ লাখ ৮৪ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছে।

অধিদপ্তরের মাধ্যমে গত অর্থবছরে বিভিন্ন ট্রেডে ১ লাখ ৬১ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে ৩ লাখ ৮ হাজার যুবককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এইচআ/


যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়ামন্ত্রী যুব প্রশিক্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250