বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

তাপপ্রবাহ কমে গেলে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎসচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

তাপপ্রবাহের মধ্যে গ্রামাঞ্চলে বিদ্যুৎ না থাকার বিষয়ে কোনো আশার খবর দিতে পারেননি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান। জানান, তাপপ্রবাহ কমে গেলে লোডশেডিং আর থাকবে না। 

বুধবার (২৪শে এপ্রিল) দুপুরে জামালপুরের ইসলামপুরে সৌর বিদ্যুৎকেন্দ্র  স্থাপনের জায়গা পরিদর্শনে এসব কথা বলেন তিনি ।

আরো পড়ুন: তীব্র গরমে ঢাকার সড়কে পানি ছিটাচ্ছে ডিএনসিসি

জ্বালানি মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন,  চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার কারণে লোডশেডিং হচ্ছে। তবে তাপপ্রবাহ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। বোরো আবাদের অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সব জায়গায় সমানভাবে লোডশেডিং হচ্ছে বলেও জানান হাবিবুর রহমান। দেশের বিভিন্ন চরের মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন হলে আগামীতে লোডশেডিং কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/


তাপপ্রবাহ বিদ্যুৎসচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250