বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বয়সে ১৯ বছরের ছোট যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন মালাইকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন আগেই। পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভেঙে যায়। 

গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার। মাসখানেক ধরে তারা একে অপরকে ডেট করছেন নিয়মিতই। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়েও একফ্রেমে ধরা পড়েছিলেন তারা। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

জীবনের ঠিক এমনই এক যাত্রায় এসে পৌঁছেছেন মালাইকা অরোরা। এটি দীর্ঘ বিরতি নয়, বলিপাড়ায় এখন কানাঘুষা— হাঁটুর বয়সি যুবকের প্রেমে মজেছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট। সেখানেই মালাইকার ঘনিষ্ঠ রসায়ন ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। 

সামাজিকমাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে জোরালো সমালোচনা— মালাইকা অরোরা ও হীরা ব্যবসায়ী হর্ষ মেহেতা— দুজনকেই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে। অথচ অভিনেত্রীর সঙ্গে তার বয়সের ব্যবধান প্রায় ১৯ বছর।

জে.এস/

মালাইকা অরোরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250