মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’

মাছের মাথা খাওয়া কি উপকারী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৪ পূর্বাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দিনে অন্তত একবেলা হলেও বাঙালিদের পাতে মাছ থাকা চাই। তবে বাঙালিরা যে শুধু মাছ খেতে ভালোবাসেন, তা নয়। কেউ কেউ মাছের মাথাও খেতে পছন্দ করেন। মাছের মাথা কী শরীরের জন্য আসলেই উপকারী?

মাছের মাথা খাওয়ার উপকারিতা-

১. মাছের মাথায় কমবেশি প্রায় সব রকম পুষ্টিগুণই মেলে।

২. মাছের মাথায় থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্কিষ্কের কোষ ভালো রাখতে সাহায্য করে।

৩. মাছের মাথায় থাকা ভিটামিন এ চোখের যত্ন নিতে বেশ কার্যকর। মাছের মাথা খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। শুধু তাই নয়, বয়স বাড়তে শুরু করলেও হঠাৎ করে চোখের সমস্যা হয় না।

৪. মাছের মাথায় থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানসিক অবসাদ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে মাছের মাথা খেলে হার্টের রোগও দূর হয়।

৫. মাছের মাথায় থাকা ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ হাড় মজবুত করে।

৬. ত্বকের জন্যও বেশ উপকারী মাছের মাথা। এতে থাকা ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

জে.এস/

মাছের মাথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250