বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাই হচ্ছেন র-এর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পরাগ জৈন। ছবি: সংগৃহীত

ভারতের গোয়েন্দা ‘সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের’ (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পরাগ জৈন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরাগ জৈন অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ-সংক্রান্ত কমিটি আজ শনিবার (২৮শে জুন) ১৯৮৯ ব্যাচের এ আইপিএস কর্মকর্তাকে ‘র’-এর পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করে।

আনুষ্ঠানিকভাবে ১লা জুলাই থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। পরাগ জৈন বর্তমান ‘র’-এর প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন। সিনহার মেয়াদ শেষ হচ্ছে ৩০শে জুন।

পরাগ জৈন বর্তমানে ‘র’-এর এভিয়েশন রিসার্চ সেন্টারের (এআরসি) প্রধান হিসেবে কাজ করছেন। এ প্রতিষ্ঠান আকাশপথে নজরদারি নিয়ে কাজ করে থাকে। ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের এ ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তার ‘র’-এ কাজ করার দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে এবার তিনি নতুন দায়িত্বে আসছেন।

ভারতীয় গোয়েন্দা সংস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250