বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে ভারতের নারী ট্রাকচালক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারত থেকে প্রথমবারের মতো আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে এসেছেন অর্ণপূর্ণী রাজকুমার নামের এক নারী ট্রাকচালক। ভারতের পেট্রাপোল বন্দর থেকে ট্রাক নিয়ে রোববার (২১শে এপ্রিল) বেলা ১১টায় বেনাপোল বন্দরে আসেন তিনি। এ সময় তাকে দেখতে বন্দরের গেটে ভিড় জমান কর্মচারী ও শ্রমিকরা।

অর্ণপূর্ণী দক্ষিণ ভারতের তামিলনাড়ুর অমল রাজের মেয়ে। নারী চালকের সহযোগী (হেলপার) হিসেবে ট্রাকে আছেন তার স্বামী রাজকুমার মানি। তাদের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ২১৩ রোল নিটেড ফেব্রিকস (৫ হাজার ৪৬৩ কেজি গেঞ্জির কাপড়) পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করে ট্রাকটি।

অর্ণপূর্ণী বলেন, আমার স্বামীও ট্রাকচালক। দুজন এক ট্রাকে কাজ করি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছেন। ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে। 

আরও পড়ুন: তীব্র গরমে সুপেয় পানি নিয়ে মানুষের পাশে আলোচিত খোরশেদ

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, এই প্রথম ট্রাক চালিয়ে রোববার ভারত থেকে বেনাপোল বন্দরে এলেন নারী চালক। পণ্যবাহী ট্রাকটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত খালাস করার ব্যবস্থা করা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, নারী চালকের একজন পুরুষ ড্রাইভারও এসেছেন। তার নাম রাজকুমার। তারা স্বামী-স্ত্রী। নারী ড্রাইভারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ। তাদের ট্রাক থেকে পণ্য দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসকে/ 

নারী ট্রাকচালক আমদানি পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250