শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমানের জন্মদিনে ‘প্রাক্তনের’ শুভেচ্ছা, কী লিখলেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

একসময় বলিউডে সবচেয়ে আলোচিত জুটির তালিকায় প্রথম দিকেই উঠে আসত সালমান খান ও ক্যাটরিনা কাইফ—এই দুই নাম। তাদের সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। এমনও শোনা গিয়েছিল, সেই প্রেম নাকি বিয়ের দোরগোড়ায় পৌঁছেছিল। যদিও বাস্তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি।

সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি। অবশেষে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাত পাক ঘোরেন ক্যাটরিনা। বর্তমানে তিনি ভিকির সন্তানের মা—জীবনের নতুন অধ্যায়ে সুখেই আছেন অভিনেত্রী।

তবে সম্পর্কের সমীকরণ বদলালেও সম্মান আর কৃতজ্ঞতা যে থেকেই যায়, তা ফের একবার প্রমাণ করলেন ক্যাটরিনা। শনিবার (২৭শে ডিসেম্বর) ছিল বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। পরিবার, বন্ধু-বান্ধব ও অনুরাগীদের ভালোবাসায় বিশেষ এই দিন উদযাপন করছেন ভাইজান। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল নামেছে। তার মধ্যেই নজর কাড়ল এক বিশেষ বার্তা। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ সোশ্যাল মিডিয়ায় সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সালমানকে বরাবরের মতো ‘টাইগার’ নামেই সম্বোধন করেছেন তিনি।ক্যাটরিনা লেখেন, ‘টাইগার, টাইগার, টাইগার—৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক শুভেচ্ছা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।’ এই শুভেচ্ছা বার্তা মুহূর্তেই নজর কাড়ে অনুরাগীদের।

প্রসঙ্গত, বলিউডে ক্যাটরিনা কাইফের অভিনেত্রী হিসেবে পথচলা অনেকটাই সহজ হয়েছিল সালমান খানের হাত ধরেই—এ কথা অস্বীকার করেন খোদ ক্যাটরিনাও। নবাগতা অভিনেত্রী হিসেবে জীবনের নানা সময়ে তিনি সালমানকে পাশে পেয়েছেন। একসঙ্গে জুটি বেঁধে করেছেন একাধিক সফল ছবি। ভালোবাসার সম্পর্ক না থাকলেও, গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সালমানের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা আজও অটুট—ক্যাটরিনার এই জন্মদিনের শুভেচ্ছাই তার প্রমাণ।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250