বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

জীবন বাজি রেখে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঘটনা। সোমবার (১৭ই ফেব্রুয়ারি) রাতে এক দম্পতির উপর রামদা নিয়ে হামলা করে ২ যুবক। সেখানে স্বামীকে তাদের হাত থেকে বাঁচাতে ঢাল হয়ে ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে গেলেন স্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই হামলার ভিডিও। সেখানেই দেখা গিয়েছে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে ছিলেন স্ত্রী। যদিও এই হামলায় স্বামী-স্ত্রী উভয়ই আহত হয়েছেন। তবে এখানে স্ত্রী দেখিয়েছেন ভালোবাসার অন্যান্য দৃষ্টান্ত।

নেট মাধ্যমে তার এই ঢাল হয়ে থাকা প্রশংসিত হচ্ছে। ধারালো অস্ত্রের সামনেও স্বামীকে বাঁচাতে পিছপা হননি।

তাদের উপর হামলাকারী মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) কিশোর গ্যাংয়ের সদস্য। ইতিমধ্যে তাদেরকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার পুলিশ গণমাধ্যমকে জানায়, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবো।

ওআ/কেবি

স্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250