বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

মোবাইল ফোনকে বাংলায় কী বলে জানেন কি?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন সবাই মোবাইল ফোন ব্যবহার করেন। মোবাইল ফোন একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ জানেন কি? বেশিরভাগ মানুষের কাছেই এই প্রশ্নের উত্তর নেই।

মোবাইল শব্দটা বাংলা ভাষায় এমনভাবে মিশে গেছে যে, এটাকে আর বাংলা অর্থ করতে হয় না। যেন মোবাইল শব্দটাই বাংলা। অথচ এটি একটি বিদেশি ভাষা। মোবাইলের সঠিক বাংলা অর্থ রয়েছে।  

আরো পড়ুন : চালক ছাড়াই চলবে টেসলার রোবোট্যাক্সি!

'Mobile' বা মোবাইল শব্দটির ইংরেজি অর্থ হচ্ছে ভ্রাম্যমাণ কিংবা চলমান। অনেক সময় আমরা মোবাইল ভ্যান শব্দটি শুনে থাকি। অর্থাৎ চলন্ত গাড়ি। এমনকি শহরে মোবাইল টয়লেটও দেখতে পাই। কখনো সরকার সড়কে মোবাইল কোর্ট পরিচালনাও করেন। অর্থাৎ মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রামামাণ যা চলমান। 

 কিন্তু 'মোবাইল ফোনে'র শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ হচ্ছে মুঠোফোন। তবে এই শব্দটি সম্পর্কে তেমন কেউ পরিচিত নন। মুঠোফোন শব্দটির অর্থ হাতের মুঠোয় ব্যবহার করা যায়। সহজে বহনযোগ্য।

এই শব্দটি তেমন ব্যবহার না করা হলেও, কবি নির্মলেন্দু গুণ একসময়ে তার একটি কবিতায় মুঠোফোন শব্দটি ব্যবহার করেছেন।

তবে অনেক বাংলা ব্লগে মোবাইল ফোনের বাংলা হিসাবে 'চলভাষ' শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু এই শব্দটির সঙ্গে সাধারণ মানুষ আরও পরিচিত নন। গম্ভীর শব্দ হওয়ায় এর ব্যবহার খুবই কম বলা যায়।

তবে বাংলা যে কোনও অনুবাদ থেকে এখন সাধারণ মানুষের কাছে মোবাইল শব্দটিই বেশি প্রচলিত হয়ে গিয়েছে। 

এস/ আই.কে.জে/


মোবাইল ফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250