রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

’মুলা টাকির হাতমাখানি’ খেয়েছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

শীতকালীন সবজির মধ্যে মুলা অন্যতম। এটি খেতে অনেকে পছন্দ করেন। তবে জানেন কি, মুলা ও টাকি মাছ একসঙ্গে মিলিয়ে তৈরি করা যায় সুস্বাদু একটি খাবার ‘মুলা-টাকি মাছের হাতমাখানি’। এটি সহজেই তৈরি করা যায় এবং গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি—

উপকরণ: টাকি মাছ ৫–৬টা, লাল মুলাকুচি ১ কাপ, কাঁচা মরিচ ৫–৬টা, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, আদাকুচি ১ চা–চামচ, হলুদগুঁড়া আধা চা–চামচ, মরিচগুঁড়া আধা চা–চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ ও লবণ প্রয়োজনমতো।

আরো পড়ুন : কম খরচে বাড়িতে পনির বানানোর রেসিপি

প্রণালি: মাছ কেটে পরিষ্কার করে লবণ ও লেবুর রস দিয়ে মেখে ধুয়ে নিতে হবে। এবার মাছে হলুদ, মরিচ ও লবণ মেখে ভেজে কাঁটা বেছে নিতে হবে। লাল মুলা লম্বা চিকন কুচি করে কেটে সামান্য লবণ মেখে ১০ মিনিট ঢেকে রাখতে হবে। এবার ভালোভাবে ধুয়ে পানি চেপে রাখতে হবে। কাঁটা বাছা মাছগুলো কাঁচি দিয়ে কুচি করে কেটে মুলাকুচি, আদাকুচি, ধনেপাতাকুচি, ভাজা পেঁয়াজ–মরিচ, সরিষার তেল ও পরিমাণমতো লবণ দিয়ে হাতমাখা করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/    


মুলা টাকির হাতমাখানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250