সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

সাভারে ইয়াবা ও অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ। সোমবার (১৩ই মে) বিকেলে সাভারের খনিজনগর এলাকা থেকে এক নারী মাদক ব্যবসায়ী, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ বিরুলিয়া ইউপি যুবলীগের সভাপতি আব্দুল হামিদকে আটক করে ডিবি। আব্দুল হামিদের এক সহকারীর বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শুভ মণ্ডল ও এসআই মো. আনোয়ার হোসেনের একটি টিম সাভার থানাধীন বিরুলিয়া খনিজনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ ও মাদক সম্রাজ্ঞী মোসা. পপি আক্তারকে আটক করে।

ডিবি পুলিশ জানায়, আসামিদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সরবরাহ করে সাভারের বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে। আসামিদের বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ২

স্থানীয়রা জানান, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ একজন নারী দেহ ব্যবসায়ীকে নিয়ে অবৈধ কাজ করছিলেন। তিনি বিভিন্ন সময় বাইরে থেকে নারী ভাড়া করে এনে এলাকায় অনৈতিক কাজ করেন। প্রায় সময়ই মদের ও ইয়াবার আসর বসান। হামিদ প্রভাবশালী হওয়ায় তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। আব্দুল হামিদের গ্রেপ্তারে স্থানীয়দের উচ্ছ্বাস করতে দেখা যায়। এসময় তারা ডিবি পুলিশকে ধন্যবাদ জানান। আব্দুল হামিদ এর আগেও র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হলেও আবার জামিনে বেরিয়ে এসে একই রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে।

বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল হামিদের গ্রেপ্তার ও তার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিস্তারিত আমি কেন্দ্রীয় কমিটিকে জানাব। সে যদি আইনশৃঙ্খলা ও সংগঠনের পরিপন্থি কোনোরকম কার্যক্রম করে থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

এসি/ আই.কে.জে/ 


যুবলীগ অস্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250