বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

কনস্টেবল কুলিন্দর সমর্থনে

মোদির শপথের দিন বিক্ষোভ করবে ভারতীয় কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপি-দলীয় এমপি ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে থাপ্পড় মেরে গ্রেফতার হওয়া সিআইএসএফের কনস্টেবল কুলিন্দর কৌরের সমর্থনে বিক্ষোভের ডাক দিয়েছে ভারতে কৃষক আন্দোলন করা একাধিক সংগঠন। 

আগামী রোববার (৯ই জুন) নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের পরিকল্পনা করেছে তারা।

এর আগে, বৃহস্পতিবার (৫ই জুন) ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কুলিন্দর কৌর বিজেপি দলীয় সদ্য নির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রনৌতকে থাপ্পড় মারেন। চণ্ডীগড় বিমানবন্দরের নিরাপত্তা পয়েন্ট পার হওয়ার সময় কঙ্গনার গালে কষিয়ে থাপ্পড় মেরে গ্রেফতার হয়েছেন ওই কনস্টেবল। ইতোমধ্যে তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। 

আরো পড়ুন: ইসরায়েলের আরেক মন্ত্রীর পদত্যাগের হুমকি

শুক্রবার (৭ই জুন) ভারতের সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনাকে থাপ্পড় মেরে গ্রেফতার হওয়া কনস্টেবল কুলিন্দর কৌরের বিরুদ্ধে অযৌক্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে কৃষক আন্দোলনকারী একাধিক সংগঠন।

যাতে তার বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ না নেওয়া হয়, সেই দাবিতে কৃষকদের সংগঠনগুলো আগামী ৯ই জুন পাঞ্জাবের মোহালিতে ইনসাফ (ন্যায়বিচার) পদযাত্রার পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।

সদ্য নির্বাচিত সংসদ সদস্যের গালে থাপ্পড় মারার ঘটনায় দেশটির নাগরিকদের মাঝে তুমুল আলোচনা শুরু হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুলিন্দর কৌর বলেছেন, কৃষকদের বিক্ষোভ সম্পর্কে অভিনেত্রীর একটি পুরোনো মন্তব্যে তিনি ক্ষুব্ধ ছিলেন।‌‌

সূত্র: ইন্ডিয়া টুডে

এইচআ/ 


কঙ্গনা কৃষক বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250