বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

জাভেদ আখতারকে বিয়ে করতে রাজি বিদ্যা বালান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষীয়ান ও বিখ্যাত গল্পকার-গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করতে ইচ্ছুক অভিনেত্রী বিদ্যা বালন! এ কথা আর কেউ নয়, জানালেন স্বয়ং বিদ্যা নিজেই। 

না, চমকে উঠবেন না। মজা করেই এমনটা জানিয়েছেন 'দ্য ডার্টি পিকচার' ছবি খ্যাত জনপ্রিয় এই বলি অভিনেত্রী। তবে বিদ্যার এই মন্তব্যের পিছনে লুকিয়ে থাকা যুক্তি শুনলে হাসি ফুটে উঠবে আপনার মুখেও। 

জাভেদ আখতারের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির ভীষণ ভক্ত বিদ্যা বালন। তার সবচেয়ে পছন্দের অভিনেত্রী শাবানা। সেই কারণেই ঠাট্টা করে 'শেরনী' নায়িকার মন্তব্য, ‘যদি শাবানা আজমি হওয়ার জন্য আমাকে জাভেদ আখতারকে বিয়ে করতে হয়, তাতেও আমি রাজি।’

আরো পড়ুন : চুরির অভ্যাস আছে সারা আলী খানের!

বিদ্যা আরও জানিয়েছেন, শাবানা আজমির অভিনয় তাকে অভিনেত্রী হিসেবে অনুপ্রেরণা জোগায়। কিশোরী বয়সে প্রথমবার শাবানার অভিনয় দেখেছিলেন তিনি। সেই প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলেন 'কাহানি' অভিনেত্রী। 

বিদ্যা বললেন, ‘আর্থ’ ছবিতে তার অভিনয় আমার এতটাই ভালো লেগেছিল যে, এক ছেলে বন্ধুকে জানিয়েছিলাম আমার জন্ম তারিখ ১৮ই সেপ্টেম্বর। কারণ শাবানা আজমির জন্মদিন ১৮ই সেপ্টেম্বর।

প্রসঙ্গত, দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেই কার্তিক আরিয়ানের পাশাপাশি দেখা যাবে বিদ্যা বালানকে। এর আগে ভুলভুলাইয়াতে বিদ্যার ‘মঞ্জুলিকা’ চরিত্রটি মন ছুঁয়ে নিয়েছিল দর্শকের।

এস/  আই.কে.জে

বিদ্যা বালান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250