শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

কীভাবে ২০ বছর বয়স কমালেন অনিল কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনিল কাপুর নিজের দুই সিনেমার জন্য যেভাবে ওজন কমিয়েছেন, সেটা আশ্চর্যই বলতে হবে। যদিও সিনেমায় চরিত্রের প্রয়োজনে তারকাদের ওজন বাড়ানো কমানো আশ্চর্যের কিছু নয়। তবে ৬৮ বছর বয়সে গিয়ে এমন শারীরিক রূপান্তর করতে রাজি হন না অনেক তারকাই। অনিল কাপুর কীভাবে এটা সম্ভব করলেন? সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন অভিনেতা।

‘অ্যানিমেল’ ও ‘ফাইটার’ সিনেমার জন্য ওজন কমাতে-বাড়াতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে অভিনেতাকে। এ প্রসঙ্গে এক্সে তিনি লিখেছেন, ‘একেবারেই বিপরীতধর্মী দুই চরিত্রে অভিনয়ের জন্য আমাকে চার বছর আগে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে।'

তিনি বলেন, 'যেটা একই সঙ্গে গৌরবেরও। আমি “অ্যানিমেল”-এ ৬৫ বছর বয়সী বলবীর চরিত্রে অভিনয় করেছি, আবার এই আমিই “ফাইটার” সিনেমায় ৪৫ বছর বয়সী সেনা বিমানবাহিনীর কর্মকর্তা রকি হয়েছি।’

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই শারীরিক রূপান্তরের জন্য কার্ডিওভাসকুলার ব্যায়াম, স্রেন্থ ট্রেনিং, যোগ ব্যায়ামসহ অনেক রুটিন মেনে চলতে হয়েছে। এ ছাড়া পুষ্টিবিদের পরামর্শে তাকে কঠোর ডায়েট মেনে চলতে হয়েছে। অল্প প্রোটিন, আঁশযুক্ত খাবার খেয়েছেন, সঙ্গে ছিল তাজা ফল ও সবজি।

রূপান্তরের এই সময়টায় তিনি মূলত ঘরে তৈরি খাবার খেয়েছেন, প্রক্রিয়াজাত খাবাবার ও ফাস্ট ফুড এড়িয়ে চলেছেন; যা তাকে সুস্থ ও সবল থাকতে সাহায্য করেছে। এ ছাড়া তিনি রাতে পরিমিত ঘুম নিশ্চিত করেছেন, উদ্বেগ দূর করতে ধ্যান করেছেন।

নিজের চরিত্রের প্রতি অনিল কাপুরের এমন নিবেদেন দেখে খুশি তার ভক্তরা। এক্সে তার পোস্টের নিচে অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন।

বলিউড অভিনেতা অনিল কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250