রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দেশে মুক্তবাণিজ্য এলাকা বা ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে। ২১শে এপ্রিল এফটিজেড স্থাপনের জন্য জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যেই মুক্তবাণিজ্য এলাকা স্থাপনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

আজ বুধবার (৩০শে এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানায়, ‘অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন, অর্থনীতি ও রপ্তানিতে বৈচিত্র্য আনা ও আঞ্চলিক উন্নয়নসহ নানা কারণে বর্তমান বিশ্বে মুক্তবাণিজ্য এলাকা (এফটিজেড) জনপ্রিয়তা পাচ্ছে।’

এদিকে এফটিজেড স্থাপনের বিষয়টি পর্যালোচনা করতে বেজার উদ্যোগে আট সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন); সদস্যসচিব বেজার পরিচালক (ওএসএস ও সমন্বয়)।

নবগঠিত কমিটির কাজ সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।

বেজা জানিয়েছে, এ কমিটি মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে সহায়ক হয়—এমন আইন, বিধি, নীতিমালা প্রণয়ন বা সংশোধন করবে। এ ছাড়া যেসব দেশে সফলভাবে এফটিজেড পরিচালিত হচ্ছে সেগুলোর মডেল, আইন, নীতি ও প্রণোদনা—প্রভৃতি বিষয়ে পর্যালোচনা করবে। পরবর্তীকালে সে আলোকে এফটিজেড স্থাপনের ক্ষেত্রে অনুসরণীয় কাঠামোর খসড়া প্রস্তুত করা হবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) হিসেবে প্রতিষ্ঠা করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সে জন্য মুক্তবাণিজ্য এলাকা অন্যতম অনুষঙ্গ।

বেজা আরও জানিয়েছে, মুক্তবাণিজ্য অঞ্চল (এফটিজেড) এমন ধরনের নির্দিষ্ট এলাকা, যেখানে শুল্ক কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই পণ্য আমদানি, উৎপাদন ও পুনঃ রপ্তানি করা যেতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি, বাণিজ্য বৃদ্ধি ও শিল্পায়ন বৃদ্ধিতে এফটিজেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরএইচ/


বাণিজ্য উপদেষ্টা মুক্ত বাণিজ্য অঞ্চল বেজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250