বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

ইসরায়েলের হাসপাতালে হামলার অভিযোগ মিথ্যা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২০শে জুন ২০২৫

#

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: ইরনা

ইসরায়েলের বিরশেভা শহরের সোরোকা হাসপাতাল হামলার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইরানের সব ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ‘নির্ভুল’ এবং শুঊু সেসব স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো ‘ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় সরাসরি জড়িত অথবা সহায়তাকারী।’

এর আগে ইসরায়েলের উপ–পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, সোরোকা হাসপাতালে ইরানের হামলা ছিল ‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধমূলক’। খবর আল জাজিরার।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিরশেভায় ইসরায়েলি একটি সামরিক কমান্ড ঘাঁটিতে ইরানের হামলার ‘ব্লাস্ট ওয়েভ’– এর কারণে হাসপাতালের কিছু অংশে সামান্য ক্ষতি হতে পারে। তার ভাষায়, ‘এটি ছিল সেনাঘাঁটিতে আঘাতের পার্শ্বপ্রতিক্রিয়া, সরাসরি লক্ষ্যবস্তু নয়।’

এ বিতর্ক এমন এক সময়ে সামনে এলো, যখন ইরান-ইসরায়েল যুদ্ধ আরও জটিল ও বিতর্কিত হয়ে উঠছে। বেসামরিক স্থাপনায় হামলার প্রশ্নে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, যদিও ইরান ও ইসরায়েল উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250