বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

হাসপাতালে ঝটিকা অভিযান চালালেন স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে চট্টগ্রামে পৌঁছে হঠাৎ অভিযানে নামলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শুক্রবার (৫ই জুলাই) বিকেলে তিনি নগরের জিইজি মোড় এলাকায় মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করেন।

তিনি হাসপাতালটির যাবতীয় বিষয় যাচাই-বাছাই করে দেখেন। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই মন্ত্রী এ অভিযানে নামেন। 

আরো পড়ুন: ভেজাল ও নিম্নমানের ওষুধ নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী

এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম পৌঁছান ডা. সামন্ত লাল সেন। রাতে হোটেল রেডিসনে চট্টগ্রাম কার্ডিওলজি সোসাইটি কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মন্ত্রী দুই দিনের সফরসূচিতে শনিবার (৬ই জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে।

এইচআ/ 

স্বাস্থ্যমন্ত্রী অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250