শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সুখবর

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশীদেরও এ ক্ষেত্রে উৎসাহিত করার আহ্বান করেন। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণেরও আহ্বান জানান।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণ বিষয়ক এক সেমিনারে শনিবার (৩রা ফেব্রুয়ারি) হাইকমিশনার এ আহ্বান করেন।

হাইকমিশনার বলেন, দীর্ঘ মেয়াদে এই স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগকৃত অর্থের যথাযথ ব্যবহারসহ নিদিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে। 

তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আল্লামা সিদ্দীকী  উল্লেখ করেন যে, বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।

আরও পড়ুন: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে: আইনমন্ত্রী

সেমিনারে উপস্থিত বক্তারা সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের জন্য পৃথক স্কিম চালু করায় সরকারকে ধন্যবাদ জানান। তারা বৈধপথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতিকে সহজতর করারও অনুরোধ করেন। সেমিনারে বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ও কল্যাণ) মোঃ সালাহউদ্দিন সর্বজনীন পেনশন স্কিম ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

এসকে/ এএম/ 

প্রবাসী সর্বজনীন পেনশন বিনিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250