মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনা: একমাত্র জীবিত ১১ নম্বর সিটের যাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার (১২ই জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক। খবর এএনআইয়ের।

সংবাদ সংস্থা এএনআইকে ওই পুলিশ কমিশনার জানান, উদ্ধার হওয়া ওই যাত্রী ছিলেন উড়োজাহাজের ১১এ নম্বর আসনে। দুর্ঘটনার পর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছে পুলিশ। 

লন্ডনগামী উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানায়, উড়োজাহাজে ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন উড়োজাহাজকর্মী।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে উড়োজাহাজের পেছনের অংশ নিচের দিকে ঝুঁকে পড়ে এবং হঠাৎ মাটিতে আছড়ে পড়ে। উড়োজাহাজটি পড়ে যায় বিমানবন্দর-সংলগ্ন মেঘানি নগর এলাকায়।

এইচ.এস/

বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250