বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

মেহেদী হাসান মিরাজ নতুন ওয়ানডে অধিনায়ক। ছবি: এসিবি

জাতীয় দলের জার্সিতে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে। গত নভেম্বর মাসে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিনি অধিনায়কত্ব করেন।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হচ্ছে মিরাজকে।

বিসিবি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ই জুন) দুপুরে মিরাজকে জানানো হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে তার ওয়ানডে নেতৃত্বের পর্ব। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশ কাল রওনা দিচ্ছে শ্রীলঙ্কায়।

টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। মিরাজ যদি ওয়ানডে অধিনায়ক হন, তাহলে বাংলাদেশ আবার হাঁটছে তিন অধিনায়কের পথেই।

২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ এখনো পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তিনি নেতৃত্ব দিয়ে অভ্যস্ত। ঘরোয়া ক্রিকেটেও তিনি নিয়মিত অধিনায়কত্ব করে থাকেন। জাতীয় দলের পূর্ণ অধিনায়ক হতে প্রায় ৯ বছর লেগে গেল মিরাজের।

এইচ.এস/

মেহেদী হাসান মিরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250