বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে। এমনটাই জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার (২২শে জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। তারা আহতদের পর্যবেক্ষণ করে দেখবে এবং যদি প্রয়োজন হয়, তখন তাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে, যা যা প্রয়োজন তা-ই করা হবে। যতজনকে বিদেশে নেওয়া দরকার, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসকরা চিন্তিত।’

বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বিমান দুর্ঘটনা নানা কারণে হয়ে থাকে। পাইলট এরর (পাইলটের ভুলে) হতে পারে, আবার টেকনিক্যাল ত্রুটিও হতে পারে। ব্ল্যাকবক্স বিশ্লেষণের আগে নিশ্চিত করে বলা যাবে না, এটি পাইলটের ভুল না প্রযুক্তিগত ত্রুটি।’

এম সাখাওয়াত হোসেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250