শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী ৭ বাস জব্দ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কালো ধোঁয়া নির্গমন করায় সাতটি বাস জব্দ করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) এসব বাস জব্দ করা হয়।

জব্দ বাসগুলোর মধ্যে রয়েছে ওয়েলকাম পরিবহন, ট্রান্সসিলভা পরিবহন, ভিআইপি পরিবহন, প্রজাপতি পরিবহন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিবহন, গাবতলী এক্সপ্রেস ও রাজধানী পরিবহন। জব্দ এসব বাস ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে বলে বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে।

পুরোনো ফিটনেসবিহীন ও পরিবেশদূষণকারী যানবাহনের উচ্ছেদে গত ২১শে জুলাই অভিযান শুরু করে বিআরটিএ। এতে সহায়তা করছে পুলিশ ও পরিবেশ অধিদপ্তর।

তবে পরিবহন মালিক-শ্রমিকেরা আন্দোলনে নামলে এই অভিযান কিছুটা স্তিমিত হয়ে পড়ে। অবশ্য বিআরটিএ কর্মকর্তারা বলছেন, ঢালাও না হলেও অধিক পুরোনো এবং কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন পেলেই জব্দ করা হচ্ছে।

বিআরটিএর হিসাবে, গত জুন পর্যন্ত সারাদেশে পুরোনো লক্কড়ঝক্কড় যানবাহনের সংখ্যা ছিল ৮০ হাজার ৩০৯টি। এর মধ্যে ২৫ বছরের পুরোনো ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকারের সংখ্যা ৪১ হাজার ১৪০টি। মেয়াদোত্তীর্ণ বাস-মিনিবাসের সংখ্যা ৩৯ হাজার ১৬৯টি।

আওয়ামী লীগের শাসনামলে ২০২৩ সালের ১৭ই মে বাস-মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করেছিল ২০ বছর। আর ট্রাক-কাভার্ড ভ্যানসহ মালবাহী যানের বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ২৫ বছর। তবে তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়েও পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে পিছু হটে। পুরোনো যানবাহন সড়ক থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৬ই জুন পুরোনো যানবাহনের বয়সসীমার আগের প্রজ্ঞাপনটি বহাল করে। পাশাপাশি এসব যান সড়ক থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিআরটিএ কালো ধোঁয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250