বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

‘রৌপ্য ব্যাঘ্র’পদক পেলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র’অর্জন করায় বৃহস্পতিবার (১৬ই মে) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ করেন। 

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান, যুগ্মসচিব মো. আসাদুজ্জামান, নুরুন্নাহার প্রমুখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অ্যাওয়ার্ড সাইটেশনে বাংলাদেশ স্কাউটস জানায়, নিবেদিত প্রাণ স্কাউটার জনাব ফরিদ আহাম্মদ ছাত্রজীবনে একজন রোভার স্কাউট ছিলেন। বয়স্ক নেতা হিসেবেও স্কাউটিং-এর সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে নিরবিচ্ছিন্নভাবে ৩৫ বছর যাবৎ অবদান রেখে যাচ্ছেন।

স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন, সম্প্রসারণ, ব্যবস্থাপক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন, মুক্ত স্কাউট গ্রুপ/ইউনিট পরিচালনার সকল পর্যায়ে নিরবচ্ছিন্ন ও অব্যাহতভাবে অত্যন্ত নিষ্ঠা, বিশ্বস্ততা ও দক্ষতার সাথে তাঁর উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করেছেন। সুদীর্ঘকাল স্কাউটিং এর উন্নয়ন ও সম্প্রসারণে তাঁর অনবদ্য, ধারাবাহিক ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে “রৌপ্য ব্যাঘ্র’’অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো।

আগামী ২রা জুন ওসমানী মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন।

এইচআ/  

প্রাথমিক ও গণশিক্ষা সচিব রৌপ্য ব্যাঘ্র’ পদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250