বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রাজধানীর সব অবৈধ রেস্টুরেন্টে অভিযান চলবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে অবৈধ সব রেস্টুরেন্টে অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত আইজিপি ড. খন্দকার মহিদ উদ্দিন। এদিকে অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানিয়েছেন, রেস্টুরেন্টগুলোর অনুমতি ও তদারকি সংস্থা নিয়ম মাফিক কাজ করছে কিনা সেই বিষয়গুলো আমলে নেয়া হয়েছে। 

খন্দকার মহিদ উদ্দিন জানান, তদন্তে রেস্টুরেন্ট পরিচালনায় মালিকদের গাফিলতির বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি যে তদারকি সংস্থাগুলো রয়েছে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন: ঝটিকা অভিযান,বেইলি রোডের নবাবী ভোজ সিলগালা

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ডিবির গোয়েন্দা নিয়ম মেনে না চলা রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে ডিবি ছায়া তদন্ত শুরু করেছে। তিনি বলেন, ট্রেড লাইসেন্স, অগ্নি নির্বাপক ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা যথাযথ মানা হচ্ছে কিনা আমরা খতিয়ে দেখবো।

উল্লেখ্য, বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগার ঘটনার পর রোববার (৪ঠা মার্চ) থেকে রাজধানীজুড়ে একযোগে অভিযানে নেমেছে পুলিশ, সিটি কর্পোরেশন ও রাজউক।

এইচআ/ আই. কে. জে/ 


রাজধানী অভিযান অবৈধ রেস্টুরেন্টে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250