বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্যতালিকা সঠিক নয় : ভোক্তা অধিকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ফেসবুকে নিত্যপণ্যের ‘সরকারের বাজার মূল্যতালিকা’ বলে একটি তালিকা ছড়িয়ে পড়েছে। তবে সেই তালিকা সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১০ই জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের অনুরোধক্রমে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার থেকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্যতালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো।

এর আগে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে দাবি করা হয়, আলুর দর ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা ও ব্রয়লার মুরগির দাম ঠিক করা হয়েছে ১৪০ টাকা কেজি। এ দামের বেশি চাইলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তটি সঠিক নয়। আমরা আমাদের ফেসবুক পেজ ও গণমাধ্যমে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছি।

ওআ/কেবি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250