শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবার ফজলুর রহমান বাবুর সাথে কেন্দ্রীয় চরিত্রে ডাক্তার সাবরিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পেশায় চিকিৎসক হলেও সম্প্রতি আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত ডাক্তার সাবরিনা। নেটিজেনদের অনেকে তাকে মডেল-অভিনেত্রীও ভাবেন। সাবরিনা সেটা নন তা একেবারে বলাও যায় না।

প্রায় বছর ১৫ আগে শখের বশে জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।

এরপর আর শোবিজে দেখা যায়নি। তবে সম্প্রতি সময়ে নানা রকম ভিডিওতে দেখা যায় তাকে গান-কবিতা নিয়ে হাজির হতে। এবার ফিরলেন অভিনয়েও। কাজ করেছেন একটি নাটকে। এ নাটকের নাম ‘অভিমানে তুমি’।

আরও পড়ুন: সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা

নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেতা ফজলুর রহমান বাবু।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে ডাক্তার সাবরিনা বলেন, ‘এটা চমক। আশা করছি দর্শকের ভালো লাগবে। আর আমি কাজটি খুবই আনন্দ নিয়ে করেছি। আনন্দের মাত্রাটা অনেক বেশি ছিল বিপরীতে শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো গুণি শিল্পীকে পেয়েছি বলে। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন সাবলীলভাবে অভিনয় করতে।’ 

এসি/কেবি


ডাক্তার সাবরিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250