বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

২৫০ পর্বে ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আজ বুধবার (৩০শে জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাশেদ সীমান্ত। এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করেছেন তিনি। 

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। রাশেদ সীমান্ত ছাড়াও এতে অভিনয় করেছেন তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ, নেহা মনি, সিদ্দিক মাস্টার, নিজামউদ্দিন, জামাল রাজা, ম আ সালামসহ অনেকে।

ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান মিড এন্টারপ্রাইজ জানিয়েছে, এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকের শুটিং বাংলাদেশ ছাড়াও ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশেও এ নাটকের শুটিং হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে হাবু নামের এক গ্রামের ছেলেকে ঘিরে। স্কলারশিপ পেয়ে সে অস্ট্রেলিয়ায় যায় লেখাপড়া করতে। পাঁচ বছর পড়ালেখা করার সময়ে হাবুর যেকোনো বিপদ-আপদে পাশে দাঁড়ায় আরেক বাংলাদেশি সহপাঠী মারজান। হাবু ভালো ফলাফল করে।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে চাকরির প্রস্তাব দেয়। কিন্তু হাবু জানায়, সে তার মেধা নিজের দেশের জন্য কাজে লাগাতে চায়। হাবু ফিরে আসে দেশে। কিন্তু গ্রামে ফিরে একের পর এক ষড়যন্ত্রের শিকার হতে থাকে সে। ‘হাবুর স্কলারশিপ’ প্রচার হচ্ছে সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে।

জে.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250