সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

এ সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের ফ্যাসিস্ট শাসনব্যবস্থার উৎখাত হয়েছে। এই নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছেন এবং সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আমরা শ্রদ্ধাভরে নারায়ণগঞ্জবাসীর অবদানের কথা স্মরণ করি।’

আজ সোমবার (১৪ই জুলাই) নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এই মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ে আপনারা যে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন, ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের প্রতিহত করতে পারবেন। স্থানীয়ভাবে চাঁদাবাজ আছে, লুটেরা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রশাসন সহযোগিতা করবে।’

উপস্থিত সবার উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, ‘আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণগতিতে এগিয়ে চলছে। কোনো রকম গাফিলতি থাকবে না। যে গতিতে বিচার এগিয়ে চলছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে।’

জে.এস/

নারায়ণগঞ্জ আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250