রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

পুলিশ কোয়ার্টারে মিলল ৬টি গোখরার বাচ্চা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর থানার আবাসিক কোয়ার্টার থেকে বিষধর ৬টি ‘খইয়া গোখরা সাপের’ বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৩ই জুলাই) দুপুরে সাপগুলো উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হেরপেটোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের একটি বিশেষজ্ঞ দল।

গতকাল শনিবার (১২ই জুলাই) রাতে থানার কর্মকর্তারা ঘুমানোর সময় তাদের রুমে সাপের উপস্থিতি টের পান। আতঙ্কিত অবস্থায় তারা রাতেই তিনটি সাপ পিটিয়ে মেরে ফেলেন। পরদিন সকালে জাবির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় বাকি সাপগুলো উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া। তার সঙ্গে ছিলেন সহকর্মী ফয়সাল কবির ও মাহফুজুর রহমান।

জানতে চাইলে সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘সাপ প্রকৃতিরই অংশ। ভয় না পেয়ে সচেতন হওয়াটাই সবচেয়ে জরুরি। আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেই সাপগুলো উদ্ধার করি এবং স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিই। উদ্ধার সাপগুলো প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’

জে.এস/

গোখরার বাচ্চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250