বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

গণভবনকে জাদুঘরে রূপান্তরের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮শে অক্টোবর) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য জাদুঘর তৈরির লক্ষ্যে গণভবন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।

পরিদর্শনকালে তিনি বলেন, এই গণভবনে ১৫ বছর বসবাস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। ৫ই আগস্টে পতনের মাধ্যমে এই ভবন এখন তার সকল স্বৈশাসনের প্রতীকে রূপান্তরিত হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘর (মিরর হাউস) যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থা শত শত বৈষম্যমূলক এবং বিরোধীকর্মীকে গোপনে আটক করেছে, তার একটি প্রতিরূপ গনভবনে নির্মাণ করা উচিত।

তিনি বলেন, গোপন বন্দীদের ওপর আয়নাঘরে যে অত্যাচার হয়েছে তা দর্শকদের মনে করিয়ে দেওয়া উচিত।

অধ্যাপক ইউনূস পরামর্শদাতাদের যাদুঘর বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেছেন। তিনি তাদেরকে এই বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে বলেছিলেন।

ওআ/কেবি

গণভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250