বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবিসূত্র: এএনআই

দিল্লি বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে। একই সঙ্গে ভারত ঢাকায় নিজেদের হাইকমিশনারকে পাঠিয়ে সাম্প্রতিক হুমকি এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। সূত্র: এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের কারণে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। তিনি এক জনসভায় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য ব্যবহৃত ‘সেভেন সিস্টার্স’ শব্দটি উল্লেখ করে দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন।

এ ছাড়া তিনি দাবি করেছেন, যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তাদের দল উত্তর-পূর্ব বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে।

এর আগে ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন করা হয়। হাইকমিশনার হামিদুল্লাহ এই অনুষ্ঠানে দেশ ও বিশেষ করে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা পূরণের গুরুত্ব তুলে ধরেন।

হামিদুল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিকভাবে উপকারী এবং দুই দেশ একসঙ্গে সমৃদ্ধি, শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার দিকে এগোতে পারে।

তিনি দুই দেশের সহযোগিতা ও অংশীদারত্বের গুরুত্বও উল্লেখ করেছেন।

জে.এস/

দিল্লি বাংলাদেশ হাইকমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250