বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিজিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-’২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সংগঠনটির ৩৫ পরিচালক পদে নির্বাচন হবে আগামী ২৮শে মে।

তফসিল অনুযায়ী সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯শে মার্চ ২০২৫। ভোটার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৬ই এপ্রিল। পরিচালক পদের প্রার্থীরা ২৪শে এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ৬ই মে।

বিজিএমইএ নির্বাচন বোর্ডের সচিব মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই নির্বাচন–সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নির্বাচনী বোর্ডের সচিব (পরিচালক, তথ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরো) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের জন্য সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।

এইচ.এস/

বিজিএমইএ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250