বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে লড়বেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবির। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন নাফিউল ইসলাম জীবন ও এজিএস পদে জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ রোববার (৭ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এই প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে আরও রয়েছেন—ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক-আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহমহিলাবিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মারুফ হোসেন, সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহবিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এআর রাফি খান, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) সদস্য মিনারুল ইসলাম মেঘ। এ ছাড়া নির্বাহী সদস্যপদে লড়বেন সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন মো. আশরাফুল ইসলাম।

নির্বাচনকে সামনে রেখে এই প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। রাকসুর পাশাপাশি ১৭টি হল সংসদের প্যানেলও চূড়ান্ত করেছে দলটি। প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদার জহুরুলসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত ২৩টি পদের বিপরীতে মোট ৩৯৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। পাশাপাশি হল সংসদের জন্য ১৭টি হলে বিক্রি হয়েছে ৭৫৪টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250