ফাইল ছবি
বিনোদন জগতের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পূজা চেরি শিশুশিল্পী হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এর মধ্যেই ছয় বছর অভিনয় জগতে পার করেছেন। দর্শকদের ডজনখানেক সিনেমা উপহারও দিয়েছেন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘দম’। শত ব্যস্ততার মাঝেও অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও থাকে তার সরব উপস্থিতি।
সামাজিক মাধ্যমে এবার মাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন পূজা চেরি। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— আজ তোমাকে ছাড়া দুই বছর। মামুনি সময় সত্যিই থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না।
তিনি বলেন, এই দুই বছরে অনেক কিছু বদলে গেছে; শুধু বদলায়নি তোমার জন্য আমার অপেক্ষা। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন করে মিস করি। কিছু কষ্ট আছে, যা কাউকে বলা যায় না, শুধু মনে মনে তোমার কাছেই বলে যাই।
পূজা চেরি বলেন, কারণ তুমি ছাড়া কেউ তো আমাকে ঠিক তোমার মতো বুঝতে পারে না। তিনি বলেন, মামুনি তুমি চলে যাওয়ার পর বুঝেছি, পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি। যে মানুষটা আমার ছোট ছোট সুখে হাসতো, আমার কষ্টে চুপচাপ পাশে থাকত।
অভিনেত্রী বলেন, সে আজ শুধু স্মৃতির মধ্যে বেঁচে আছে দুই বছর হয়ে গেল। তবু মনে হয় এই তো সেদিন তুমি ছিলে। আমার পাশে, আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে। আজও আকাশের দিকে তাকালে মনে হয়, ওই দূরের কোনো তারায় তুমি আছ।
মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি আরও বলেন, আমাকে দেখছো, আমার জন্য দোয়া করছ মামুনি, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি দুই বছর হয়ে গেল, কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই তাজা বলে জানা পূজা চেরি।
জে.এস/
খবরটি শেয়ার করুন