রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

চট করে নির্বাচন হলে আন্দোলনের লক্ষ্য অর্জন হবে না : টিআইবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট পদক্ষেপসহ আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি না করে চট করে নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্র-জনতার আন্দোলনের অভীষ্ট লক্ষ্য অর্জন হবে না। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্যও ব্যাহত হবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এমন মন্তব্য করেছেন।

সোমবার (১৮ই নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর টিআইবির পর্যবেক্ষণ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনের সময়সীমাকে কেন্দ্র করে কিছু অস্থিরতা তৈরি হচ্ছে। কিছু প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এ নিয়ে জবাব দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।

সংস্কার কমিশনের মেয়াদ ও নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র-জনতার আন্দোলন হয়নি। আন্দোলন হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। নতুন বাংলাদেশ ও রাজনৈতিক সমঝোতার জন্য।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কমিশন গঠন করেছে তা রাষ্ট্র সংস্কারের অংশ। এসব কমিশন প্রতিবেদন দেবে। প্রতিবেদনের ওপর বাস্তব সংস্কার সম্পূর্ণ করতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকারকেই বলতে হবে, নির্বাচনের জন্য কতটুকু সময় লাগবে।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, যাদের মধ্যে নির্বাচন নিয়ে অস্থিরতা আছে, যারা নির্বাচনের সময়সীমা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করছেন, সরকারের উচিত এসব বিষয়ে উত্তর দেওয়া।

১০০ দিনে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ও রাষ্ট্র সংস্কারে উপযোগী পদক্ষেপ নিয়েছে। তাদের ওপর বেশ কিছু চ্যালেঞ্জ আছে। অন্তর্বর্তী সরকারের হাতে যে কর্তৃত্ব বা ম্যান্ডেট আছে তার তুলনায় যে কাজ হয়েছে তা কোনো অংশে কম নয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পুলিশের নৈতিক অবস্থান দুর্বল হওয়ার কারণে সেনাবাহিনীকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। পুলিশে জনবলের ঘাটতি রয়েছে। বিভিন্ন প্রতিকূলতা আছে। এসব দিক বিবেচনা করে বলা যায়, যতটুকু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া প্রয়োজন ছিল, ততটুকু হয়নি। কিন্তু সেটি নিয়ে শঙ্কা বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ইতিবাচক দিক হলো জুলাই-আগস্টে হত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়া। এছাড়া হতাহতদের ক্ষতিপূরণ, গণভবনকে জাদুঘর করা, আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তবে বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এছাড়া শিক্ষাখাতেও সংস্কার প্রয়োজন।

ওআ/কেবি

টিআইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250